হোমপেজ > বাংলা


Wales & West Housing Association (WWHA)
ওয়েলস ও ওয়েস্ট আবাসন সংস্থা
স্বাগতম!
Wales & West Housing Association (WWHA)-এ আপনাকে স্বাগতম। অমাদের লক্ষ্য হল সমগ্র ওয়েলস ব্যাপী বাড়ি ও পরিষেবার জন্য প্রথম পছন্দ হয়ে ওঠা।
আবাসনের সুযোগসুবিধা
Wales & West Housing Association উচ্চমানের বাড়ির বিস্তৃত বিকল্প প্রদান করে। সারা ওয়েলস জুড়ে বিভিন্ন স্থানে আমাদের 9000 টি সম্পত্তি আছে।
অনেক মানুষ মনে করেন যে WWHA শুধুমাত্র গৃহহীন মানুষদের এবং যাদের বাড়ি কেনার সামর্থ্য নেই তাদের সাহায্য করে। কিন্তু সত্য এটাই যে আমরা বিস্তৃত শ্রেণীর মানুষকে আমাদের বাড়ি ভাড়ায় দিয়ে থাকি, বয়স্ক মানুষ যারা আর বাড়ির মালিকানার কারণে উদ্বিগ্ন হতে চান না তারা থেকে শুরু করে সেই সকল পরিবার ও অল্পবয়স্ক মানুষরা যারা বন্ধকে আবদ্ধ হতে পছন্দ করেন না তারা অবধি।
আমরা এটা সুনিশ্চিত করতে চাই যেন প্রত্যেকে আমাদের আবাসন পরিষেবা সম্বন্ধে সচেতন থাকেন এবং আমরা এই বিষয়টিও সুনিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যেন সমাজের সকল শ্রেণীর মানুষ সেগুলির সুযোগ গ্রহণ করেন।
ভাড়ার আবাসন
- সাধারণ আবাসন:
আমাদের কাছে ফ্ল্যাট, বাংলো, ছোট বাড়ি (মেজনেট) এবং বাড়ি আছে যেগুলি পরিবার, দম্পতি ও একাকী মানুষদের উপযোগী। এগুলির আয়তন 1 শয্যাকক্ষ থেকে 4 শয্যাকক্ষের মধ্যে হতে পারে, যদিও আমাদের কাছে সীমিত সংখ্যক 4 শয্যাকক্ষবিশিষ্ট বাড়ি আছে।
- আশ্রিত আবাসন:
আমাদের কাছে বেডসিট, ফ্ল্যাট এবং বাংলো আছে যেগুলি একাকী ব্যক্তি এবং 60 বছরের অধিক বয়স্ক দম্পতির (অথবা আপনার চিকিত্সাগত প্রয়োজনীয়তা থাকলে 55 বছরের উর্ধ্বে) পক্ষে উপযুক্ত। এর ফলে বয়স্ক মানুষরা সঙ্কটকালীন অ্যালার্ম বা স্কীম (যোজনা) ম্যানেজারের মত সহায়ক উপাদানগুলি পাওয়ার পাশাপাশি সমাজে স্বাধীন জীবন যাপন করতে পারেন। কিছু যোজনা সম্প্রদায়ের বসার ঘর বা লন্ড্রির মত সম্প্রদায়ের সুযোগসুবিধা প্রদান করে।
বাড়ির মালিকানা
- আমাদের এমন আবাসন আছে যা আশ্রিত আবাসনের সমতুল্য (উপরে উল্লিখিত) কিন্তু যেখানে আবাসনটি ক্রয় করা যায়।
তাহলে আমি কিভাবে আবেদন করব?
আপনি যদি WWHA -এর আবাসিক হতে আগ্রহী হন এবং আমাদের কোন একটি সম্পত্তিতে বসবাসরত থাকেন তাহলে অনুগ্রহ করে 0800 052 2526 টেলিফোন নম্বরে গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন।
আমরা Language Line -এর সদস্য অর্থাত্ আমরা টেলিফোন কলগুলি অনুবাদ করার বন্দোবস্ত করতে পারি - এর খরচ আমরাই বহন করব। আপনি অন্য কোনও ভাষায় তথ্য পাওয়ার অনুরোধ জানাতে পারেন, এবং যেক্ষেত্রে উপযুক্ত হবে সেক্ষেত্রে আমরা সেই তথ্য অনুবাদ করার প্রচেষ্টা করব। উদাহরণস্বরূপ, আপনি আপনার মাতৃভাষায় আবেদন ফর্ম পাওয়ার অনুরোধ করতে পারেন।
কর্মনিয়োগের সুযোগসমূহ
সারা ওয়েলস জুড়ে যে সকল স্থানে আমাদের সম্পত্তি আছে এবং যে সকল স্থানে আমরা মাল মজুত রাখি সেখানে Wales & West Housing Association প্রায় 320 জন কর্মী নিয়োগ করেছে। আমরা একজন সমান সুযোগ প্রদানকারী নিয়োগকর্তা এবং আমরা চাই যে প্রয়োজনীয় দক্ষতা থাকলে সমাজের সকল শ্রেণীর মানুষ আমাদের কাজের জন্য আবেদন করতে উত্সাহী অনুভব করুন।
যোগাযোগের বিবরণ
টেলিফোন: 0800 052 2526
মিনিকম: 0800 052 5205
ওয়েবসাইট: www.wwha.net
ইমেল: info@wwha.co.uk
Wales and West Housing Association
3 Alexandra Gate
Ffordd Pengam
Tremorfa
Cardiff
CF24 2UD
© স্বত্বাধিকার: Wales & West Housing Association 2006
ওয়েবসাইট নির্মাতা: Trisoft | সাইটের মানচিত্র